Nabadhara
ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলো যুবদল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
এপ্রিল ৩০, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টুঙ্গিপাড়া উপজেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী’র নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে ও বাড়িতে পৌঁছে দেওয়ার এক মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।

 

আজ বুধবার (৩০ এপ্রিল) টুঙ্গিপাড়া উপজেলায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

 

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো.মোক্তার হোসেন মোল্লা ও উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক রাজু খান, যুগ্ম আহ্বায়ক মুরাদ, সদস্য তুহিন খান, কুশলী ইউনিয়ন যুবদলের সভাপতি ফাইজুল হক, তরিকুল ইসলাম, ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান, সাংগঠনিক সম্পাদক রনি শেখ, দপ্তর সম্পাদক আবির শিকদার, পাটগাতী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল ফকির, ক্রীড়া সম্পাদক ইসলাম শেখ, বর্নি ইউনিয়ন যুবদল নেতা টুটুল শেখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের ধান কাটা ও বাড়িতে পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করেন। এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 

টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মোল্লা বলেন, “আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। অসহায় কৃষকদের এই সহযোগিতা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখব।”

 

উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন,এসএম জিলানী’ ভাইয়ের নির্দেশে পরিচালিত এই কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সংগঠনের মানবিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে।

 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম হাওলাদার, ডুমুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুজর, ডুমুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সানা তালুকদার,স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।