Nabadhara
ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় ১৩ মামলার আসামি দেশীয় অস্ত্রসহ আটক

শরিফুল ইসলাম,নড়াইল 
এপ্রিল ৩০, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার দাড়িয়াঘাটা গ্রামে যৌথবাহিনী,ডিবি পুলিশ ও নড়াইল সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৩টি মামলার আসামি সবুজ মোল্যা (৪০)কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। মঙ্গলবার (২৯এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।

 

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) সমন্বয়ে কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩ টি মামলার এজহারভুক্ত আসামী সবুজ মোল্যা কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭ টি দেশীয় অস্ত্র (রামদা),১০ টি ভল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপ, মুজিব টি-শার্ট উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।

 

নড়াইল গোয়েন্দা (ডিবি) পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ দারা খান মঙ্গলবার (৩০এপ্রিল) জানান, আটককৃত ১৩ মামলার এজহারভুক্ত আসামী সবুজ মোল্যা কে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।