Nabadhara
ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে শিয়াল মারা ফাঁ‌দে বৃ‌দ্ধের মৃত্যু 

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
এপ্রিল ৩০, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি

 

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপজেলায় শিয়াল মারা ফাঁ‌দে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আব্দুল হা‌কি‌ম (৬০) না‌মে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

 

বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে পৌর শহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হ‌কের ছে‌লে।

 

নিহ‌তের স্বজন ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল হা‌কিম বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রছেন। সম্প্রতি ওই ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব বৃ‌দ্ধি পাওয়ায় পাট গাছ ভে‌ঙে ফেল‌ছে। শিয়া‌লের হাত থে‌কে পাট গাছ রক্ষা কর‌তে পাট ক্ষে‌তে বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন। বুধবার সকা‌লে ‌বিদ‌্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তেই প‌ড়ে থা‌কেন। প‌রে সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে পড়ে থাক‌তে দে‌খে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।