Nabadhara
ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

শরিফুল ইসলাম, নড়াইল 
এপ্রিল ৩০, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইল 

নড়াইলে হৃত্তিকা বৈরাগী (৪) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার আপন চাচাতো ভাই হৃদয় বৈরাগীকে (২২) যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩০এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন না। দন্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী সদর উপজেলার বীর গ্রামের দিলীপ বৈরাগীর ছেলে।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে প্রতিদিনের মতো হৃত্তিকা বৈরাগী তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে খেলতে যায়। ওইদিন রাত হয়ে গেলেও শিশু হৃত্তিকা বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। পরের দিন দুপুরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে হৃত্তিকার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে জানতে পারেন তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে যাওয়ার পরে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগী তার সঙ্গে খেলা করা অবস্থায় তাদের ঘরের মধ্যে নিযে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা এবং রাতের অন্ধকারে পুকুরের পাড়ে ফেলে রেখে যায়।

 

৩০ ডিসেম্বর নিহত শিশুর বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে নড়াইল সদর থানায় হৃদয় বৈরাগীর নামে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা করেন।

 

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।