গোপালগঞ্জ প্রতিনিধি
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ১১ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা শাখা আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
শেখ হাফিজুর রহমানকে (আহবায়ক)জিল্লুর রহমান সাজ্জাদ (যুগ্ন আহবায়ক) ও সালেকুজ্জামান মিলনকে (সদস্য সচিব) করে ১১ সদস্য কমিটি গতকাল ৩০ শে এপ্রিল গঠন করা হয়।
আরাফাত রহমান কোকো পরিষদের গোপালগঞ্জের আহবায়ক মোঃ জুবায়ের হোসেন, যুগ্ম আহবায়ক আরিফুল হক ও সদস্য সচিব শাহিনুল ইসলাম স্বাক্ষরিত প্রেসনোটে এ তথ্য জানানো হয়।
সদর উপজেলা কমিটিকে ৩ মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি করার জন্য অনুরোধও জানিয়েছেন জেলা কমিটি।
প্রেসনোটটি নিশ্চিত করেছেন জেলা যুগ্ম আহবায়ক আরিফুল হক আরিফ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

