Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
মে ১, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় ১ মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭ টায় রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (১৭২৭) গোয়ালন্দ বাজার আড়ৎপট্টিতে তাদের প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করা হয়।

 

র‍্যালীটি গোয়ালন্দ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

 

সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. শহিদ মোল্লা।

 

সংগঠনের সদস্য সচিব মো. গোলজার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।