Nabadhara
ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মিম গ্রেফতার

শরিফুল ইসলাম,নড়াইল
মে ২, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সভাপতি চঞ্চল শাহরিয়া মিম (৩০)কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১মে) সন্ধ্যায় উপজেলার লক্ষীপাশার ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। চঞ্চল শাহরিয়া মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে

 

পুলিশ সুত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদা ভাবে তিনটি মামলায় দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মীরা। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলায় চঞ্চল শাহরিয়া মিম আসামী রয়েছে।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আশিকুর রহমান শুক্রবার (২মে) সকালে বলেন, অভিযান চালিয়ে মিম কে গ্রেফতার করা হয়েছে। আজ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।