Nabadhara
ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
মে ২, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

 

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেন।

 

গতকাল বৃহস্পতিবার (১ মে) সকালে এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চিতলমারী উপজেলা শাখা শ্রমিক দল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী শ্রমিক আন্দোলন,বাগেরহাট জেলা ট্যাক্সি অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন ও চিতলমারী কাঠফর্নিচার শ্রমিক ইউনিয়ন নিজ নিজ সংগঠনের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চিতলমারী উপজেলা শাখার আয়োজনে মহান মেদিবস পালিত হয়েছে।এউপলক্ষে সকালে তাদের দলীয় কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য ল্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ইউসুব আলী শেখের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়র মাসুদ রানা, উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বা, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু,যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান,সেচ্ছাসেবক দলের আহবায়ক নেয়ামত আলী খান,সদস্য সচিব কাশিনাথ বৈরাগী, শ্রমিক দলের সাধারন সম্পাদক রাজু খান।

 

এছাড়া চিতলমারী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা ট্যাক্সি অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন,চিতলমারী উপজেলা কাঠফার্নিচার শ্রমিক ইউনিয়ন ১ম আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।