Nabadhara
ঢাকাশুক্রবার , ২ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে প্রবাসী আল আমিন হত্যা মামলায় পাবনা থেকে দুই আসামি গ্রেফতার করল র‌্যাব

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ২, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দূর্গম রাখালগাছি চরে মালয়েশিয়া প্রবাসী যুবক আল আমিন (২৫) হত‍্যা মামলায় আরও দুইজন আসামী গ্রেফতার হয়েছে।

 

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের মৃত আলো মৃধা ওরফে আলাউদ্দিন শেখের ছেলে মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫) এবং একই জেলা ও উপজেলার চক আব্দুস শুকুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. জুয়েল রানা (৪২)।

 

 

জানা গেছে, চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসামি গ্রেফতারে র‌্যাব-১০ এর সহায়তা কামনা করলে ১ মে শুক্রবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব-১২ এর সহায়তায় পাবনা জেলার ইশ্বরদী থানার দাশুড়িয়া হতে আব্দুস সালাম ঠান্ডু (৩৫) এবং একই দিন বেলা ৩ টার দিকে পাবনা জেলার সাথিয়া থানার বনগ্রাম হতে জুয়েল রানাকে (৪২) গ্রেফতার করে। পরে তাদেরকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়।

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এর আগে এ হত‍্যা মামলার ২ নং আসামি মেগা সরদারকে (৪৭) গত ২৬ এপ্রিল রাতে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

 

 

হত্যাকান্ডের শিকার আল আমিন পাবনা জেলার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে।

 

 

থানা পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল সকাল ১০ টার দিকে মালয়েশিয়া প্রবাসী আল আমিনকে (২৮) পূর্ব পরিকল্পিতভাবে  কনে দেখানোর জন‍্য নিয়ে গিয়ে ফেরার পথে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকায় আসামিরা ছুরি দিয়ে গুরুত্বর আঘাত করে এবং ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দিয়ে হত‍্যা করে।

 

 

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।