Nabadhara
ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পাওয়ার ট্রিলালের আ’ঘাতে স্কুল ছাত্র নিহত

শরিফুল ইসলাম,নড়াইল 
মে ৩, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইল 

নড়াইলের সদর উপজেলার শুভারঘোপ গ্রামে পাওয়ার ট্রিলার চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুদিদোকানে উপর পড়লে দোকানে দাড়িয়ে থাকা স্কুল ছাত্র হুসাইন শেখ (১০) নামে এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে।

 

শনিবার (৩মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত হুসাইন শেখ শুভারঘোপ গ্রামের রমজান শেখের ছেলে। সে শুভারঘোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে হুসাইন শেখ বাড়ির পাশে প্রাইমারী স্কুল সংলগ্ন একটি মুদিদোকানে খাবার কিনতে গিয়ে দাঁড়িয়ে ছিল। এসময় মাঠ থেকে ধান বুঝায় একটি পাওয়ার ট্রিলার রাস্তা দিয়ে যাচ্ছিল। পাওয়ার ট্রিলার চালক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে থাকা শিশু হুসাইনসহ দোকানের উপর উল্টে পড়লে এতে তার মাথায় আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নড়াইল আধুনিক সদর হাসপাতালেত জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরীফ মোঃ হাসান ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম জানান,নিহত ছাত্র হুসাইন শেখের লাশের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি পক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।