Nabadhara
ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ৪, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ৩২ কেজি ও ২৫ কেজি ওজনের দুটি বড় আকারের কাতল মাছ ধরা পড়েছে।

 

শনিবার (৩ মে) ভোররাতে আলেক চাঁন হালদারের জালে সাড়ে ৩২ কেজি ওজনের একটি এবং মোমিন হালদারের জালে ২৫ কেজি ওজনের অপর একটি কাতল মাছ ধরা পড়ে।

 

মাছ দুটি রবিবার সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে সাড়ে ৩২ কেজির ওজনের মাছটি প্রতি কেজি ১৬’শ টাকা দরে ৫২ হাজার এবং ২৫ কেজি ওজনের মাছটি ১৫’শ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০’শ টাকা দিয়ে কিনে নেন দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

 

 

মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, মাছ দুটি কিনে এনে ঢাকার দুই ব্যবসায়ীর নিকট প্রতি কেজিতে ১০০’শ লাভে বিক্রি করেছি। সাড়ে ৩২ কেজির মাছটি ৫৫ হাজার ২৫০ টাকা ও ২৫ কেজির মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি করে ক্রেতাদের ঠিকানায় বিশেষ ব্যবস্থায় পাঠিয়েও দিয়েছি। তিনি আরও বলেন,  বর্তমানে অধিকাংশ জেলের জালেই পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।

 

জেলে আলেক চাঁন ও মোমিন হালদার বলেন, প্রতিদিনের মতো সহকার্মীদের নিয়ে শনিবার সন্ধ্যার পর তারা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। বড় সাইজের মাছ পেয়ে তারা খুব খুশি। ভালো দাম পাওয়ায় পরিবার নিয়ে তাদের আগামী কয়েকদিন ভালোই কাটবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।