Nabadhara
ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার যাত্রা শুরু 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ৪, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হাবিব ম্যানশন এর দ্বিতীয় তলায় নতুন এ অফিসের যাত্রা শুরু হলো।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার জাহিদুল ইসলাম মোল্যা।

 

সোনালী ব্যাংক পিএলসি (প্রিন্সপাল অফিস) রাজবাড়ীর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবদুল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, ভবনের মালিক মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ প্রমুখ।

 

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি (প্রিন্সপাল অফিসার) গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার মো. মোতাহার হোসেন।

 

এ সময় ব্যাংকে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ।

দোয়া মাহফিলে সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন

 

উল্লেখ্য, কার্যালয়টি উপজেলা চত্বর থেকে স্থানান্তর করে হাবিব ম্যানশন ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তর করা হলো।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।