Nabadhara
ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে সর্বহারা নেতা সুশীল হ’ত্যা মামলায় যুবক গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ৪, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যা মামলার সন্দেহভাজন আসামী এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রুবেল শেখ (২৭)। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামের মো. তোফসের আলী শেখের ছেলে।

 

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৮ টার দিকে থানার এসআই মোঃ নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

 

সূত্র আরো জানায়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর তারিখ গোয়ালন্দ উপজেলার কাটাখালি বাজারে সন্ধ্যা ৬ টার দিকে সর্বহারা নেতা সুশিলকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত‍্যা করে দুর্বৃত্তরা।

 

মৃত সুশিল চন্দ্র সরকার চরমপন্থাী পূর্ব বাংলা সর্বহারা দলের দলনেতা ছিলেন। ইতোপূর্বে এ হত‍্যা মামলায় ৪ জনকে আটক করে থানা পুলিশ।

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সুশিল হত‍্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসাবে রুবেল শেখকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে রবিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।