Nabadhara
ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ইউএনও’র কঠোর অভিযান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ৪, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

সমালোচনার মুখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান ফসলি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি ও বহনের দায়ে ১টি ড্রাম ট্রাক জব্দ করেছেন।

 

শনিবার (৩ মে) রাতে ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল এলাকা থেকে মাটিবাহী ড্রাম ট্রাকটি আটক করা হয় এবং এসময় মাটি কাটায় ব্যবহৃত ভেকুর ব্যাটারী জব্দ করা হয়।

 

এ বিষয়ে ইউএনও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন প্রতিরোধ এবং সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। সময় চালক ট্রাকটি ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে এনে উপজেলা কোয়ার্টারের পাশে রাখা হয়েছে।

 

জব্দকৃত ট্রাকটির মালিক আসলে তাদের কাছ থেকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা আদায় করা হবে।

 

তিনি আরো জানান, উপজেলার যে কোন এলাকায় অবৈধভাবে বালু ও মাটি কাটার বিষয়ে প্রশাসন সব সময় কড়া নজরদারিতে রয়েছে।

 

এদিকে অভিযোগ রয়েছে উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত অবৈধভাবে চলছে মাটি ও বালু উত্তোলন। স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রভাবশালীরা এ কাজ করছে।

 

এগুলোর বিরুদ্ধে গত ২ মে শুক্রবার গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্হানীয় বাসিন্দারা। কর্মসূচিতে বক্তারা অবৈধ বালি ও মাটিকাটা সিন্ডিকেটের সাথে ইউএনও’র যোগসাজশ রয়েছে বলে অভিযোগ তুলে সাত দিনের মধ্যে তাকে প্রত্যাহারের দাবি জানানো হয়। তবে ইউএনও এ ধরনের অভিযান অস্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।