Nabadhara
ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে সং’ঘর্ষে মুন্সি আজিজ নিহত: হ’ত্যা’কারীদের ফাঁ’সির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Link Copied!

এস এম অলিউল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত মুন্সি আজিজ মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

 

 

সোমবার (৫ মে) সকালে জল্লি-বাড্ডা এলাকার শ্যামগ্রাম-জীবনগঞ্জ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

 

গত ২৯ এপ্রিল বিকেলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন জল্লি-বাড্ডা গ্রামের বাসিন্দা মুন্সি আজিজ (৬০)। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

 

 

নিহতের স্ত্রী রাবেয়া বেগম ১ মে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনকে এজাহারভুক্ত এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, “ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। এতে আমরা হতাশ। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”

 

 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সচেতন রয়েছে।”

 

এলাকাবাসী জানান, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে তারা নবীনগর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।