Nabadhara
ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ৫, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রাকিবুল কাজী রাঙ্গা (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৫ মে) বিকেল সাড়ে চারটার দিকে এই দুঃখজনক ঘটনা ঘটে। নিহত রাকিবুল কাজী কোদালিয়া গ্রামের মহিদুল কাজীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মাহাবুব হোসেন ও তামান্না দম্পতির অনুরোধে তাদের গাছ থেকে আম পেড়ে দিতে রাকিবুল গাছে উঠে। এ সময় হঠাৎ পা ফসকে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

 

দম্পতিদ্বয় জানান, দুর্ঘটনার পরপরই রাকিবুলকে কোদালিয়া বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।