Nabadhara
ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে কৃষক লীগের সভাপতি গ্রেফতার 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ৫, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি ও উজানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের  সদস্য আবুল হোসেন প্রামানিককে  (৬২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

 

গ্রেফতারকৃত আবুল হোসেন প্রামানিক হলো গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমুদ্দিন পাড়া মৃত ইমান প্রামানিকের ছেলে।

 

 

৫ মে সোমবার  বেলা সাড়ে ১২ টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

 

 

রাত সারে ৭ টার দিকে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে , গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর গুলি বর্ষণ সহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনায় গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মোঃ শাহজাহানের ছেলে রাজবাড়ী টেকনিক্যাল এন্ড কলেজের ছাত্র শরিফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞতার ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ইউপি সদস্য আবুল হোসেনকে ওই মামলার আসামি হিসেবে গ্রেফতারে করা হয়েছে।

 

 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত  আসামীকে সোমবার বিকেলে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।