Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলেজছাত্র আসিফ হ’ত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
মে ৬, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) বিকেল সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরীকে হাজির করে পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক কে. এম. শাহরিয়ার বাপ্পি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল জানান, কলেজছাত্র আসিফ হত্যা মামলায় সাবেক এমপি হেনরীর সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত সোমবার (২৮ এপ্রিল) বিকেলে হেনরীকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি হেনরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

উল্লেখ্য, নিহত আসিফ হোসাইনের মা আসমানী খাতুন গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হত্যা মামলা করেন। মামলায় জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিরাজী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।