Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নারকেল গাছিদের প্রশিক্ষন অনুষ্ঠিত 

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
মে ৮, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

চিতলমারীতে ৩০জন নারকেল গাছিদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চল জলবায়ু পরিবর্তন (১ম সংশোধনী) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

 

 

বৃহস্পতিবার( ৮মে ) সকাল ১০টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষন হল রুমে কৃষি অফিসার মোঃ সিফাত- আল- মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের কৃষি সম্পসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্লাইমেট ও জলবায়ু পরিবর্তন প্রকল্পপরিচালক শেখ ফজলুর হক মনি, বাগেরহাট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির (ভারপ্রপ্ত) উপ- পরিচালক রমেষ চন্দ্র ঘোষ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের নারকেল গাছে ওঠার আধুনিক মেশিন বিতারণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।