Nabadhara
ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অত্যাধুনিক মানের মোটেলের উদ্বোধন

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
মে ১০, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
‎
‎বাগেরহাটে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অত্যাধুনিক মানের মোটেলের উদ্বোধন করা হয়েছে।

 

‎ শুক্রবার বিকেলে বাগেরহাট পর্যটন কর্পোরেশনের মোটেলের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোটেলটির উদ্বোধন করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

 

‎এসময় তিনি বলেন, “বাগেরহাটের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এই মোটেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি এ অঞ্চলের পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে।”

‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, বাগেরহাট ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ, যেখানে ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলীর মাজারসহ অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। নতুন এই মোটেল পর্যটকদের জন্য নিরাপদ ও আরামদায়ক থাকার ব্যবস্থা করবে, যা স্থানীয় পর্যটন অর্থনীতিকে শক্তিশালী করবে। এছাড়া ভবিষ্যতে বাগেরহাটে পর্যটন সুবিধা বৃদ্ধির জন্য আরও প্রকল্প হাতে নেওয়ার কথা জানান।
‎

‎পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, এছাড়াও অতিরিক্ত সচিব ফাতেমা রহিম বীনা,সচিব ড. ফরিদুল ইসলাম, মো মশিউর রহমান,পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।বিএনপি নেতা এম এ সালাম,জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদ্দাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময়ে বক্তব্য রাখেন।

‎
‎ বাগেরহাট খানজাহান রহঃ এর মাজার সংলগ্ন এলাকায় ৩২ শতাংশ জমির উপর ১৩ কোটি টাকা ব্যয়ে ‘পর্যটন মোটেল এ্যান্ড ইয়ুথ ইন’ নামেরএই মোটেলটিতে বিভিন্ন ক্যাটাগরির এসি, নন এসি আবাসিক কক্ষ, শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে ডরমেটরি, রেস্তোরা, বার-বি-কিউ, কনফারেন্স কক্ষ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।