Nabadhara
ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ডা’কাতির প্রস্তুতিকালে তিন যুবক গ্রে’ফতার 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মে ১০, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দুইটি সুইচ গিয়ার চাকুসহ তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন ভোলা জেলার লালমোহন থানার ৮ নং ওয়ার্ডের শিবু মার্কেট কায়েমপুর রনির বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫), ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোয়ালে টিলা গ্রামের মোঃ জাফরের ছেলে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সস্তাপুর ইমাম হাজীর বাড়ির ভাড়াটিয়া মো. সুমন (২২) এবং বরিশাল জেলার উজিরপুর থানার গাজির পাড় গ্রামের বাসিন্দা বাবুল বেপারীর ছেলে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার লামা পাড়া বাবুলের বাড়ির ভাড়াটিয়া শুভ বেপারী (২৮)।

 

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে ৯ মে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া বাংলাদেশ হ‍্যাচারীজের সামনে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতি নেয়া কালে উপরোক্ত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

 

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।  বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে শনিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।