Nabadhara
ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
মে ১০, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে একে ফাইজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠানও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, মানস কুমার তালুকদার, প্রভাত হালদার, প্রধান শিক্ষক মোঃ মহিতুল ইসলাম, ইব্রাহিম ফকির, ফেরদৌসি পারভীন, ইমরান হোসেন, সহিদুল ইসলাম, ফেরদৌস হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।