Nabadhara
ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় যুবদল কর্মী সালমান হ*ত্যা: ২০ জনের বিরুদ্ধে মামলা, ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,নড়াইল
মে ১১, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামে যুবদল কর্মী বালু ব্যবসায়ী সালমান খন্দকার হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার বাদি হয়ে রোববার (১১মে) সকালে লোহাগড়া থানায় এজাহারভূক্ত ২০ জন এবং অজ্ঞাত আরো কয়েক জনের নামে মামলা করেন।

এঘটনায় লোহাগড়া থানা পুলিশ শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে মশিয়ার মোল্যা কে রোববার ভোর রাতে গ্রেফতার করেছে।

 

উল্লেখ্য নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন যুবদল কর্মী সালমান খন্দকার গত ৮মে রাতে স্থানীয় বন্ধুদের নিয়ে পার্শ্ববর্তী রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করতে যায়। তবে রাত ১১ টার দিকে বাড়িতে ফিরলেও মোটরসাইকেল নিয়ে আবার সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন শুক্রবার সকালে কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান রোববার বিকালে বলেন,সালমান হত্যাকান্ডের ঘটনায় এজাহারভূক্ত ২০ জন এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

তবে আসমিদের গ্রেফতারের স্বার্থে এই মূহুর্তে কারো নাম জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এখনো সে হত্যার বিষয়ে মুখ খোলেনি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।