Nabadhara
ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ভিক্টর ভিলেজ হ্যাচারীতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

শামীম শেখ, গোয়ালন্দ প্রতিনিধি 
মে ১৪, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ প্রতিনিধি 

পরিবেশ সংরক্ষণ আইনের একাধিক ধারা লঙ্ঘন, কৃষি জমি দখল করে খামার স্হাপন এবং কোন ধরনের অনুমোদন না থাকার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দে ভিক্টর ভিলেজ হ্যাচারী লিঃ এর ফার্মকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৪ মে ২০২৫) দুপুরে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

 

এর আগে ওই হ্যাচারীর অসংখ্য মরা মুরগী, পঁচা ডিম ও বিষ্ঠার দূর্গন্ধে  মারাত্মক দূষনের শিকার কয়েকশ ভুক্তভোগী এলাকাবাসী প্রতিকার চেয়ে গত ৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

হ্যাচরীজটির মালিক গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মোঃ নিজামের ভাগনে মোঃ রুহুল আমিন। আওয়ামী লীগের প্রভাবে দীর্ঘ ১৭ বছর এলাকার মানুষ সীমাহীন ভোগান্তি পোহালেও তাদের দাপটে মুখ খুলতে পারেনি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

 

অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ। অভিযান পরিচালনায় সহায়তা করেন গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদসহ রাজবাড়ী পুলিশ লাইন ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

 

স্হানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হ্যাচারীটি পরিবেশ সংরক্ষণ আইন ও জনগনের দুর্ভোগের বিষয়টি তোয়াক্কা না করে উপজেলার পশ্চিম উজানচর মইজউদ্দিন মন্ডল পাড়া এলাকায় বৃহৎ পরিসরে হ্যাচারী ও খামার পরিচালনা করে আসছিল। খামারটির কারনে এলাকার শতশত বিঘা আবাদি জমি নষ্ট হয়ে গেছে। কোন সীমানা প্রাচীর না থাকায় খামারের বর্জ,মরা মুরগি,ডিম ও বিষ্ঠা সহজেই শেয়াল,কুকুর,কাকে আশপাশ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে দেয়।

 

অভিযোগ পেয়ে  ভ্রাম্যমাণ আদালত সরেজমিন দেখতে পায়, হ্যাচারী ফার্মটি সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এছাড়া নির্ধারিত অনুমোদন ছাড়াই পরিবেশ সংবেদনশীল এলাকায় কার্যক্রম পরিচালনার প্রমাণও পাওয়া যায়।

 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাহিদ আহমেদ জানান, ভিক্টর হ্যাচারিজ কতৃপক্ষকে আজকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। তারা অবস্থার উন্নতি না ঘটালে ভবিষ্যতে হ্যাচারিটি স্হায়ীভাবে বন্ধ করে দেবেন।

 

তিনি আরো বলেন,  জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। পরিবেশ সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।