Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পৌরসভার উদ্যোগে যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

যশোর প্রতিনিধি
জুন ১৬, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদে সোমবার যশোর শহরের প্রধান প্রধান সড়কে বড় ধরনের অভিযান চালিয়েছে পৌরসভা। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এ অভিযান চলে। এ অভিযানে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা শত শত দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ।

 

উচ্ছেদ অভিযান প্রথমে জজ কোর্ট মোড় থেকে শুরু করা হয়। সেখান থেকে ক্রমান্বয়ে সিভিল কোর্ট মোড়, টাউন হল ময়দানের সামনের ফুটপাতের সব অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পরে অভিযানকারীরা কালেক্টরেট চত্বরের সামনের ফুটপাত দখলমুক্ত করেন। বুলডোজারের সাহায্যে দোকানপাট গুঁড়িয়ে ফেলা হয়। অভিযানকারীরা এরপর দড়াটানা মোড়ে যান। সেখানে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দড়াটানয় অভিযান শেষে দলটি বকুলতলা এলাকায় অভিযান চালায় এবং সেখানেও ফুটপাতের দোকানগুলো অপসারণ করা হয়।

 

পৌরসভার ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ জানিয়েছেন, আজকের অভিযানে অন্তত ২৫০টি ফুটপাতের দোকান ও অবৈধ স্থাপনা সরানো হয়েছে। যশোর শহরকে ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনস্বার্থে শহরকে শৃঙ্খলিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।