Nabadhara
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকের আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
জুলাই ৯, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) মাদ্রাসা শিক্ষাবোর্ডের সারাদেশের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার পর মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ তারিখে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হল। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।

এদিকে, বন্যার পানিতে বিভিন্ন কেন্দ্র তলিয়ে যাওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলায় আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।