Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“আমরা আর আয়না ঘর দেখতে চাই না”-ফরিদপুরে শামা ওবায়েদ

নাজিম বকাউল, ফরিদপুর
জুলাই ১২, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা আর আয়না ঘর দেখতে চাই না। আমরা গুম, খুন, ফ্যাসিবাদ আর নির্বিচার দমন-পীড়নের দেশে ফিরতে চাই না।” শুক্রবার (১১ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। আমরা জনগণের পাশে থাকতে চাই, সেবায় থাকতে চাই — কিন্তু দখলবাজি নয়।”

নির্বাচন নিয়ে আশাবাদ
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে — এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। যেসব রাজনৈতিক সংস্কার বিএনপিসহ অন্যান্য দল একমত হয়েছে, সেগুলোর দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। একটি গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মানুষের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “আমরা আর ফ্যাসিবাদে ফিরতে চাই না। গণতন্ত্র চাই, সংবাদপত্রের স্বাধীনতা চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই, কথা বলার অধিকার চাই। দেশের মানুষ আর নিখোঁজ, গুম, খুন দেখতে চায় না।”

দিনভর সফরের অংশ হিসেবে শামা ওবায়েদ নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামে যান। সেখানে তিনি গত শুক্রবার মৃত অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুর জব্বারের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন। একই গ্রামে যুবদল নেতা দোলনের মাতার মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন।

পরে সন্ধ্যায় তিনি সালথা উপজেলার সালথা বাজার সংলগ্ন সমীর সাহার বাড়িতে যান তার মায়ের মৃত্যুতে এবং হরেন্দ্র নাথ বকশি মন্টুর বাড়িতে গিয়ে শোক ও সমবেদনা জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুবদলের সাবেক আহ্বায়ক তৈয়বুর রহমান, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা আলীমুজ্জামান সেলু, নগরকান্দা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।