Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

নরসিংদী প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার সিঙ্গুয়া ও খিরাটি ঘাটে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উপলক্ষে সিঙ্গুয়া ঘাটে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, আসাদনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির, স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস ও পুষ্টি চাহিদা পূরণে মাছের গুরুত্ব অপরিসীম। দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ করতে এবং মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। অবৈধ মাছ ধরার ফাঁদ, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এবং পোনা মাছ ধরা বন্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে মাছের প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।