Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ প্রেসক্লাব ও সময় টিভির অফিসে চুরি

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রেসক্লাবে চুরির ঘটনায় সাংবাদিকদের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস, অফিস সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেছে। শুক্রবার ভোর রাতে প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ এবং প্রেসক্লাবে অবস্থিত সময় টিভি ও দেশ টিভির স্থানীয় অফিসে এ চুরির ঘটনা ঘটে।

শহরের প্রধান সড়কে অবস্থিত এই প্রেসক্লাবে চলতি বছরে এ পর্যন্ত দুইবার চুরির ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত চুরি হওয়া মালামাল উদ্ধার বা অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় প্রেসক্লাব সদস্যরা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।

চুরির খবর পেয়ে গোপালগঞ্জে অতিরিক্ত দায়িত্বে থাকা নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন ও সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রেসক্লাবের সভাপতি বিএম জুবায়ের হোসেন বলেন, “সকালে পরিচ্ছন্নতা কর্মী ক্লাবের কক্ষ ঝাড়ুদার সময় হলরুমে এলোমেলো অবস্থায় সবকিছু পড়ে থাকতে দেখে আমাকে জানায়। আমরা গিয়ে দেখি বাতরুমের দরজা ভাঙা এবং টিনের ছাদ উপড়ে ফেলা হয়েছে। চোরেরা দুটি টিভি, দুটি ল্যাপটপ, তিনটি ফ্যান, পানি উত্তোলনের একটি মটরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়েছে। এছাড়া প্রেসক্লাবের অন্য কক্ষে অবস্থিত সময় টিভি ও দেশ টিভির অফিস থেকেও ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি হয়েছে।”

প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা বলেন, “এ বছরের আগে একবারও প্রেসক্লাবে চুরি হয়েছে। এতবড় একটি নিরাপদ স্থান থেকে বারবার চুরি হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি, যা খুবই দুঃখজনক।”

দেশ টিভির গোপালগঞ্জ প্রতিনিধি জাবেরুল ইসলাম বাধন জানান, “আমার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোনসহ সময় টিভির রিপোর্টার জয়ন্ত শিরালীর ল্যাপটপ চুরি হয়েছে। শুক্রবার ভোরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা আমার মোবাইল ফোন ও ঘড়ি রাস্তার ধারে পড়ে থাকতে দেখে তা পৌরসভার কাছে জমা দিয়েছেন। চোরেরা গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে প্রধান সড়ক দিয়ে নির্বিঘ্নে চলে যাওয়ায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।”

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, “চোর শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।