Nabadhara
ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বড়দলের খেড়ুয়ারডাঙ্গায় রাস্তার জমিতে দোকান ঘর নির্মাণের অভিযোগ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
জুলাই ২৭, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের খেড়ুয়ারডাঙ্গা এলাকায় সরকারী রাস্তার জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ওই রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, খেড়ুয়ারডাঙ্গা-জামালনগর সড়কটি এলাকার প্রায় ৪-৫ শতাধিক পরিবারের একমাত্র যাতায়াত পথ। ইতোমধ্যে এই রাস্তায় ইটের সলিংয়ের কাজ শেষ হয়েছে। কিন্তু কিছুদিন আগে মৃত নবাব আলী ফকিরের ছেলে রেজাউল ফকির তার বাড়ির সামনের রাস্তার অংশ দখল করে দোকান ঘর নির্মাণ শুরু করেন।

ইতোমধ্যে পাকা ভীত, কাঠের বেড়া ও অ্যাসবেস্টসের ছাউনির কাজ সম্পন্ন হয়েছে। দোকান ঘরটির ছাউনি রাস্তার ইটের অংশ স্পর্শ করছে, যা যান চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীরা জানান, এমনিতেই ছোট এই রাস্তা দিয়ে ভ্যান বা মালবাহী যানবাহন চলাচল কষ্টকর, তার উপর দোকান নির্মাণে ঝুঁকি আরও বেড়ে গেছে।

বড়দল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আজিজ হাসান বলেন, “খবর পেয়ে আমি মোবাইলে ঘর নির্মাণ বন্ধ রাখতে বলেছি এবং কাগজপত্রসহ অফিসে আসতে বলেছি, কিন্তু তারা আসেনি। সোমবার আমি সরেজমিনে গিয়ে বিষয়টি যাচাই করবো। খাস জমিতে ঘর নির্মাণ করা হলে উচ্ছেদের জন্য ইউএনও স্যারকে জানানো হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।