Nabadhara
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডকুমেন্টারি নির্মাণে অনুদান পেলেন জবির ৮ শিক্ষার্থী

নবধারা ডেস্ক 
নভেম্বর ১১, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আট শিক্ষার্থী দুটি ডকুমেন্টারি নির্মাণের জন্য আর্থিক ও কারিগরি সহায়তা পেয়েছেন। বিভাগের ‘ডকুমেন্টারি রাইটিং অ্যান্ড মেকিং’ কোর্সের পিচিং সেশনে নির্বাচিত দুটি গ্রুপকে প্রযোজনার জন্য ১৫ হাজার টাকা করে নগদ অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কারিগরি সহায়তাও পাবে।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন নির্বাচিত শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর এবং সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক লাবিব নাজমুছ ছাকিব উপস্থিত ছিলেন।

অনুদান পাওয়া ‘The Other Colour of White’ ডকুমেন্টারিটি নির্মাণ করবেন চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. রাব্বি ইসলাম, মাঈন উদ্দিন আহমেদ, সামিরা ইসলাম ও শিহাব শারার নিহাল। অন্যদিকে ‘রাখের উপবাস’ নির্মাণ করবেন শাহারিয়া জাহান, আরিফ হাসান, নিসরাত জাহান ও হৃদি ঋত্বিকা।

উল্লেখ্য, নির্বাচিত দুটি ডকুমেন্টারি নির্মাণে অর্থায়ন করছে ইনফোল্ড মিডিয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।