Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চেক জা/লিয়াতি ও না/শকতার মা/মলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রে/প্তার

পিরোজপুর প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনুকে চেক জালিয়াতি ও নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডেমরা থানা ও ডিএমপি ঢাকার সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাউখালী থানার ইনসপেক্টর (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা।

 

পুলিশ জানায়, আবু সাঈদ মনু দুইটি চেক জালিয়াতি মামলায় দুই বছর সাজাপ্রাপ্ত আসামি। মামলাগুলো হলো সেশন মামলা নং ৬৭৯/২৩ এবং ১৭০/২৪।

 

এছাড়াও, তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৩ অক্টোবর দায়ের করা একটি নাশকতা মামলায় তিনি এজাহারভুক্ত ১ নম্বর আসামি। গ্রেপ্তারের পর ওই মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, “সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু তিনটি মামলার আসামি। তাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।