Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় পরিবারের সদস্যদের অ’চেতন করে টাকা-স্বর্ণালংকার লু’ট

Link Copied!

অশোক মুখার্জি,কলাপাড়া ( পটুয়াখালী ) প্রতিনিধি

 

কলাপাড়ায় পরিবারের সদস্যদের চেতনানাশক ওষুধ দিয়ে স্প্রে করে অচেতন করে ঘরে ঢুকে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সহিদুল ইসলাম মিরা (৪৮), মোসা: আকলিমা বেগম (৪২) লালবানু  (৮৫)  মো. সানাউল্লাহ (২০)। বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী সহিদুল ইসলাম মিরা জানান,আমি গরু কেনাবেচার ব্যবসা করি। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম ভাঙে না। একপর্যায়ে পরিবারের অন্য সদস্য ডাকাডাকি আমার রুমের দরজা ভাঙার চেষ্টা করলে হঠাৎ জেগে উঠি এবং শরীরে অস্বস্তি অনুভব করি। পরে দেখী ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে। পরে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ দিয়ে স্প্রে করে আমাদেরকে অচেতন করে ঘরের ভিতরে ঢুকে আলমারিতে থাকা গরু কেনার জন্য ২ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনের উদ্ধার করে কলাপাড়া তালে ভর্তি করে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান,খবরশুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গতশনিবার দিবাগত রাত দুইটার উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকার আবদুস সোবাহানের বাড়িতে ডাকাতদল বাড়ির সবাইকে হাত পা বেঁধে জিস্মি করে প্রায় এক লক্ষ টাকা এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।