নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (৪ আগস্ট) সকালে নান্দাইল পৌরসভার উদ্যোগে উপজেলা সদরের পুরাতন বাজার এলাকা থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।
উদ্বোধনের সময় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন ডাস্টবিন বসানো হয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ইউএনও সারমিনা সাত্তার বলেন, “পরিচ্ছন্নতা শুধুমাত্র স্বাস্থ্যগত দিক থেকেই নয়, এটি সামাজিক সচেতনতারও প্রতিফলন। ‘জুলাই পুনর্জাগরণ’ একটি ঐতিহাসিক উপলক্ষ—যেখানে আমরা পরিচ্ছন্ন ও উন্নত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করি।” তিনি বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকাকে পরিষ্কার রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান এবং বাজার কমিটির অর্থ সম্পাদক সাদেকুল ইসলাম ঝিনুক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তাবৃন্দ, বাজার কমিটির নেতারা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান বলেন, “এই অভিযান কেবল শুরু। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পর্যায়ক্রমে চালু করা হবে। আমরা চাই, নাগরিকরাই হোক পরিচ্ছন্নতার রোল ।

