Nabadhara
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে বইমেলার উদ্বোধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

‘জুলাই পুনর্জাগরণ উদযাপন-২০২৫’ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “বই মানুষের পরম বন্ধু। জ্ঞান অর্জন, নৈতিকতা এবং মূল্যবোধ গঠনে বইয়ের কোনো বিকল্প নেই। বই পড়া আমাদের শুধু একজন শিক্ষিত নাগরিক নয়, বরং একটি সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।” তিনি শিশু-কিশোরদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রকাশনা সংস্থা এবং লাইব্রেরি অংশগ্রহণ করে। মেলা ঘুরে দেখেন অতিথিরা এবং শিক্ষার্থীদের মাঝে বই পাঠের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেলায় অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এই বইমেলা সারা সপ্তাহজুড়ে চলবে এবং প্রতিদিন থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও পাঠচর্চা বিষয়ক আলোচনা সভা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।