Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ যা করেছে, তা আর কাউকে করতে দেয়া হবে না-যশোরে অমিত

যশোর জেলা প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর জেলা প্রতিনিধি

 

“আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে, তা আর কাউকে করতে দেয়া হবে না” — এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

 

বুধবার (৬ আগস্ট) বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির আয়োজনে বিজয় র‍্যালি পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, “বিগত ১৬ বছর ধরে বিএনপি অস্থির দুঃশাসন অতিক্রম করেছে। বাংলাদেশ কোনো একক সংগঠনের দেশ নয়। এ দেশ গড়তে সবাইকে একতাবদ্ধ হতে হবে। বিএনপির যত বড় নেতাই হোক না কেন, যদি অপকর্মে জড়িত থাকেন, তার জায়গা বিএনপিতে হবে না। ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দানকারী কাউকেও দল বরদাস্ত করবে না। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

 

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপি নেতা মিজানুর রহমান খান, জেলা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।

 

প্রধান অতিথি অমিত আরও বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন, জেল খেটেছেন—এসব ত্যাগের মূল লক্ষ্য ভুলে গেলে চলবে না। আন্দোলনের ফসল যাতে বৃথা না যায়, সে জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তা ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে। সেই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

 

সমাবেশ শেষে একটি বিশাল বিজয় র‍্যালি টাউন হল থেকে শুরু হয়ে দড়াটানা, চৌরাস্তা ঘুরে মনিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। নেতাকর্মীদের উপস্থিতিতে যশোর শহরজুড়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।