Nabadhara
ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান

মোঃ রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
আগস্ট ৬, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

 

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত জেলা পরিষদ ভবনের ২৫২টি দোকান বরাদ্দে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এ বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে দুদক টিম প্রায় দুই ঘণ্টা বিভিন্ন নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে।

 

এ বিষয়ে দুদক সহকারী পরিচালক বিজন কুমার বলেন, “দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আজকের অভিযান পরিচালিত হয়েছে। প্রাপ্ত নথিপত্র সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

অভিযানে কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিতে দেখা যায় দুদক কর্মকর্তাদের। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।