এম এ ফয়সাল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ শ্রমিক লীগের সহ-সভাপতি শিমুল সানা (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার আটারই গ্রামের খোকন সানার ছেলে।
তালা থানা পুলিশ বুধবার (৬ আগস্ট) রাতে আটারই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরপর বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনউদ্দিন জানান, শিমুল সানার বিরুদ্ধে থানার একটি নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুল সানার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও দখলবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। তার গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

