Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে যৌথবাহিনীর অ’ভিযান: অ/স্ত্র ও গু/লি উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, খন্দকার রবিউল ইসলাম
আগস্ট ৮, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি, খন্দকার রবিউল ইসলাম

রাজবাড়ী পৌরসভার কাজিকান্দা ৪নং ওয়ার্ড এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ৩টার দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ ও অস্থায়ী সেনা ক্যাম্পের যৌথ টহলের সময় এই অস্ত্র উদ্ধার হয়।

রাজবাড়ী সদর থানার জিডি নং-৩০২, তারিখ- ০৭/০৮/২০২৫ অনুযায়ী, সদর থানার এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান তার সঙ্গীয় ফোর্স এবং সেনা সদস্যদের নিয়ে নিয়মিত মোবাইল ডিউটি চলাকালে জনৈক মোঃ শফিকুর রহমানের বিল্ডিংয়ের পেছনের দক্ষিণ কোনে প্রাচীরঘেঁষে একটি সাদা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সেনা কর্মকর্তার সহযোগিতায় ব্যাগটি খুলে দেখা হয়।

ব্যাগটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়, যেটিতে ট্রিগার ও ফায়ার পিন সংযুক্ত ছিল। এছাড়াও ব্যাগের মধ্যে একটি সবুজ রঙের ও একটি নীল রঙের কার্তুজ পাওয়া যায়।

অস্ত্র ও গুলিগুলো ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন এসআই মোস্তাফিজুর রহমান।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং কে বা কারা এই অস্ত্র এখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।