Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ষায় শাপলা নিয়ে ব‍্যস্ত যশোরের মনোহরপুর

যশোর জেলা প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর জেলা প্রতিনিধি

যশোরে বর্ষা মৌসুমে শাপলার বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। শাপলা দিয়ে মাছ রান্না কিংবা ভাজি করে খাওয়ার প্রচলন রয়েছে। প্রাকৃতিকভাবে বিলঝিলে জন্মানো শাপলা আঁশ ছাড়িয়ে সবজি হিসেবে ব্যবহার করা হয়।

মনোহরপুরসহ ভবদহ এলাকার অনেক কৃষিজমি বর্ষায় পানির নিচে থাকায় কৃষকরা বিকল্প পেশা হিসেবে শাপলা সংগ্রহ ও বিক্রির দিকে ঝুঁকছেন। এতে কোনো পুঁজি লাগে না। একজন শাপলা সংগ্রহকারী প্রতিদিন ২০০–২৫০ মুঠো পর্যন্ত তুলতে পারেন। শাপলা সংগ্রহ করে পাইকারদের কাছে বিক্রি করে জীবিকা চালাচ্ছেন অনেকে।

বটিয়াঘাটার নূর ইসলাম জানান, তিনি এক মুঠো শাপলা ১৪–১৫ টাকায় কিনে গ্রামে ঘুরে ২০–২৫ টাকায় বিক্রি করেন। দিনে আয় হয় প্রায় ৪০০–৮০০ টাকা।

আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত শাপলার ভরা মৌসুম। আলিপুরের অজিত রায় প্রতিদিন ১,৫০০–২,০০০ মুঠো শাপলা কিনে বাজারে বিক্রি করেন।

বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় শাপলা এখন তুলনামূলক সস্তা সবজি হিসেবে ক্রেতাদের আগ্রহ পাচ্ছে। বর্ষার এই সময়ে মনোহরপুর ও আশপাশের গ্রামে শাপলা বিক্রির চিত্র এক ভিন্ন অর্থনীতির গল্প বল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।