Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে চু/রি হওয়া ট্রাক যশোরে উদ্ধার, মাদারীপুরের ৪ জন গ্রে/ফতার

মাদারীপুর প্রতিনিধি, এমদাদ খান
আগস্ট ৮, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি, এমদাদ খান

বরিশালের গৌরনদী থেকে চুরি হওয়া একটি মিনি ট্রাক যশোর থেকে উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে জেলা হাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মাদারীপুরের ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের ফারুক বেপারীর ছেলে হাফিজ বেপারী (৩২), একই উপজেলার পশ্চিম বনগ্রামের সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২), পশ্চিম পূবালী গ্রামের হালিম ঘরামীর ছেলে সোহেল ঘরামী (২৩) এবং শশিকর গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে শুশান্ত রায় (৩৫)।

যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে কোতোয়ালী থানার মুড়ুলী এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় মাদারীপুরের ডাসার উপজেলার ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে জব্দ করা হয় একটি মিনি ট্রাক। আটককৃতরা জানায়, গত ৩ আগস্ট বরিশাল জেলার গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোদ্দারের বাড়ি হতে মিনি ট্রাকটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে যশোরে নিয়ে আসে চোরচক্র।

পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দেয় গোয়েন্দা পুলিশ। গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।

এই ঘটনার মূলহোতা মাসুদ নামে এক যুবক। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে ধরতে চলছে অভিযান।

এদিকে মিনি ট্রাক চুরি হওয়ার ঘটনায় এর মালিক ভাষাই সূত্রধর বরিশালের গৌরনদী থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে ট্রাকটি মালিকের কাছে পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।