Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সিন্দুক কেটে অর্ধকোটি টাকার স্বর্ণালঙ্কার চু’রি,গ্রে’ফতার ৩

স্টাফ রিপোর্টার, চিতলমারী
আগস্ট ৮, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর বাজারে নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে চুরি হওয়া প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার মাত্র ৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর চুরির ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে অন্যতম হলেন বাজারের ইজারাদার ও স্থানীয় চা দোকানদার এমাদুল খান (৪০)।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত এমাদুল খানের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর বাড়ির আলমারির ড্রয়ার থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া স্বর্ণালঙ্কার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।

এ সময় তার সহযোগী হিসেবে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী সজল বসু (৪২) ও লোহার ব্যবসায়ী শুভ্র বসু (২৪)-কে আটক করা হয়। এছাড়া, চুরির সময় ব্যবহৃত গ্রান্ডার মেশিনটিও পুলিশ উদ্ধার করেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গত ৪ আগস্ট রাতে নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস মন্ডলের দোকানের সিন্দুক কেটে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। ৮ আগস্ট তিনি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে মাত্র ৪ ঘণ্টার মধ্যেই পুলিশ চুরি হওয়া স্বর্ণসহ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, ঘটনার মূলহোতা এমাদুল খান পরিকল্পিতভাবে বাজারের সব সিসি ক্যামেরা নষ্ট করে দেন, যাতে চুরির সময় কোনো প্রমাণ না থাকে।

নিউ মন্ডল জুয়েলার্সের মালিক তাপস মন্ডল জানান, “আমার দোকান থেকে আনুমানিক ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে। আমি কল্পনাও করতে পারিনি যে, এমাদুলের মতো একজন পরিচিত লোক আমার দোকান চুরি করবে।”

চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোঃ সোয়েব হোসেন গাজী ও সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম বলেন, “অত্যন্ত দক্ষতার সঙ্গে চুরি হওয়া মালামাল উদ্ধার করায় আমরা থানার ওসিকে ধন্যবাদ জানাই। যেহেতু অভিযুক্ত ব্যক্তি নিজেই বাজারের একজন ব্যবসায়ী, তাই আমরা একটি সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নেবো যেন সে আর এখানে ব্যবসা করতে না পারে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।