Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“নির্বাচনে পিআর পদ্ধতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে” — মেজর (অব.) হাফিজ উদ্দিন

খুলনা প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, “জনগণকে বিভ্রান্ত করতে কিছু মহল পিআর পদ্ধতিতে নির্বাচন করানোর চেষ্টা করছে। আমরা চাই, মানুষ প্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা ও সততা দেখে ভোট দিক। জনগণও আমাদের এই দাবির সঙ্গে একমত।”

 

শনিবার (৯ আগস্ট) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে “৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহিদ জিয়া” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর ও জেলা শাখা এই সভার আয়োজন করে।

 

মেজর (অব.) হাফিজ উদ্দিন আরও বলেন, “গত ১৭ বছর ধরে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, কিন্তু কিছু রাজনৈতিক দল এই আত্মত্যাগকে সুযোগ করে নিচ্ছে।”

 

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু স্বাধীনতার পর শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। আজও সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”

 

তিনি গর্ব প্রকাশ করে বলেন, “বিএনপি ও এর হাজারো নেতা-কর্মী একাত্তরের মতোই ২০২৪ সালে বুক পেতে দিয়েছেন। তাদের রক্তের বিনিময়েই আজ আমরা মুক্ত।”

 

একাত্তরের স্মৃতিচারণ করে মেজর (অব.) হাফিজ বলেন, “প্রকৃত মুক্তিযোদ্ধারা ছিলেন লুঙ্গি ও গামছা পরা খেটে খাওয়া সাধারণ মানুষ। কিন্তু স্বাধীনতার পর বিত্তবানদের সন্তানরাও মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েছে।”

 

আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত।

 

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।

 

সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগরের সভাপতি শেখ আলমগীর হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।