Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় কিস্তিতে মোবাইল ক্রেতার আকস্মিক মৃত্যু: ওয়ালটন প্লাজার মানবিক নগদ সহায়তা

এমদাদুল হক, বিশেষ প্রতিবেদক 
আগস্ট ৯, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এমদাদুল হক, বিশেষ প্রতিবেদক 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পান ব্যবসায়ী বিষ্ণুপদ সাহা গত ৯ ফেব্রুয়ারি কিস্তিতে ওয়ালটন প্লাজা থেকে প্রায় ৩২ হাজার টাকার একটি মোবাইল ক্রয় করেন। চার কিস্তি পরিশোধ করার পর ৫ মে অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান।

 

এমন দুঃসময়ে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় নগদ আর্থিক সহায়তা প্রদান করে মৃতের পরিবারকে পাশে দাঁড়ায়। শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার চৌড়ঙ্গির মোড়ের ওয়ালটন প্লাজা কার্যালয়ে মৃত বিষ্ণুপদ সাহার স্ত্রী শান্তি লতা সাহার হাতে নগদ অর্থ হস্তান্তর করা হয়।

 

ওয়ালটন প্লাজার ডিভিশনাল ৮’র ক্রেডিট ম্যানেজার শাহানুর আলম জানান, বিষ্ণুপদ সাহা ৯ ফেব্রুয়ারি সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ছয় মাসের কিস্তিতে মোবাইলটি ক্রয় করেন। চার কিস্তি পরিশোধ করার পর ৫ জুন অসুস্থতাজনিত কারণে তিনি মারা যান। বিষয়টি জানার পর কর্তৃপক্ষ বাকি ১৩ হাজার টাকা কর্তন করে ৩৭ হাজার টাকা নগদ প্রদান করেছে।

 

নগদ টাকা পাওয়ার পর শান্তি লতা সাহা বলেন, “স্বামী মারা যাওয়ার পর আমাদের জানানো হয়নি, পরে ওয়ালটন প্লাজা থেকে জানতে পেরে সাহায্য করেছে। আমরা গরিব মানুষ, তাই এই টাকা আমাদের জন্য অনেক সহায়ক হবে।”

 

শাহানুর আলম আরও জানান, ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ অনুযায়ী একজন ক্রেতা মারা গেলে তার পরিবার ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। একইভাবে ক্রেতার পরিবারের সদস্য মারা গেলে ২৫ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়। বাকি কিস্তির পরিমাণ সমন্বয় করে বাকি অর্থ পরিবারকে প্রদান করা হয়।

 

ওয়ালটন প্লাজা এভাবে দেশের গ্রাহকদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।