Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তুহিন হ/ত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মা’নববন্ধন কর্মসূচি

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

দৈনিক প্রতিদিন কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি।
দৈনিক আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম সরোয়ার, নির্বাহী সদস্য আমিরুজ্জামান বাবু, মুহাঃ জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য রবিউল ইসলাম, এম ঈদুজ্জামান ইদ্রিস, শহিদুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম, কে. এম. আনিছুর রহমান, ফিরোজ হোসেন, হাসানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় সাংবাদিকরা উদ্বিগ্ন। এমন নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতিকে হতাশ করেছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রশ্নবিদ্ধ করেছে শাসন ব্যবস্থাকে। তাই, হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সাংবাদিকসহ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাগরিকের জানমাল সুরক্ষার দায়িত্ব সরকারের। সুতরাং কঠোর হাতে এসমস্ত সন্ত্রাসী-খুনিদের দমন করা দরকার।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শাকিলা ইসলাম জুঁইসহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গাজীপুরে ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা শতশত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।