Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কটিয়াদী উপজেলা শাখা।

শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় কটিয়াদী সরকারি কলেজের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিবিরের সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সারোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় দাওয়াহ ও পরিকল্পনা সম্পাদক আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের জামায়াতের এমপি প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান এবং জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধা ও শিক্ষার বিকাশে ছাত্রসমাজের উৎসাহ ও অনুপ্রেরণা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এই কৃতি শিক্ষার্থীদের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। পরে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত ১৪০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।