Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনির ভাগ্নেসহ তিন দালাল আ/টক

এস আই মল্লিক, ঝিনাইদহ
আগস্ট ৯, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

এস আই মল্লিক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অংকের টাকা নিয়ে ভারতে পালানোর সময় রিয়াজ উদ্দীন অজ্ঞাত ব্যক্তিদের হাতে ধরা পড়েন। ওই সময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে তুলে দেওয়া হয়।

 

শনিবার দুপুরে বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসী জেলেপোতা গ্রাম থেকে রিয়াজ উদ্দীন ও তিন দালালকে আটক করে পুলিশে দেয়। রিয়াজ উদ্দীন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের বহিষ্কৃত দপ্তর সম্পাদক এবং তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আটক রিয়াজ উদ্দীন ও তিন দালালকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়েছিল। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। বর্তমানে তারা মহেশপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।