Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তুহিন হত্যার প্রতিবাদে কালকিনি ও ডাসারে সাংবাদিকদের উদ্ধোগে মানববন্ধন ও প্রতি/বাদ সমাবেশ

Link Copied!

মোঃ মিজানুর রহমান,কালকিনি / ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। তিনি ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর স্টাফ রিপোর্টার ছিলেন। আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মাদারীপুরের কালকিনি ও ডাসার সকল সাংবাদিকদের ব্যানারে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

শনিবার সকাল ১২:০০ঘটিকার সময় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বলেন, “চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণের কারণে তুহিনকে হত্যা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে সরাসরি আঘাত করেছে।” সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি ও সাংবাদিক তুহিনের পরিবারের দায়িত্ব এ সরকার কে নেয়ার আহ্বান জানান বক্তারা।

তারা আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র আন্তরিক নয়।” বক্তারা অবিলম্বে সকল হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে সাংবাদিক ‘তুহিন হত্যার বিচার চাই’ সাংবাদিকদের নিরাপত্তা চাই স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।