Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তদের কুপিতে গুরুতর আহত হয়েছেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জলিল মোল্লা। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ৮ নম্বর ধলহরা চন্দ্র ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে লাঙলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন জলিল মোল্লা। শেখপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

মালিথিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।