Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে ভা’ঙা রাস্তা দেখতে এলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি

মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী রাস্তার কারণে প্রায় ৪০টি বাড়ির ভাড়াটিয়াসহ প্রায় ১,০০০ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে ইসলামপুর হাসপাতালের সামনে রাস্তার ভাঙাচোরা অবস্থা ও জলাবদ্ধতার কারণে প্রতিদিনই নানা ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

এই পরিস্থিতি সরেজমিনে দেখতে ও স্থানীয়দের সঙ্গে কথা বলতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এলাকায় পরিদর্শনে আসেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই পৌরসভার আহ্বায়ক মাসুম আহমেদ এবং ধামরাই বাজার বণিক সমিতির সভাপতি আকিব আহমেদ।

পরিদর্শনকালে তারা এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
নাজমুল হাসান অভি বলেন, “মানুষের চলাচলের জন্য নিরাপদ ও উন্নত রাস্তা নিশ্চিত করা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।”

পৌরসভার আহ্বায়ক মাসুম আহমেদ বলেন, “এলাকার মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।

বণিক সমিতির সভাপতি আকিব আহমেদ বলেন, “ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ এবং মানুষের যাতায়াতের সুবিধার্থে এই রাস্তার সংস্কার অপরিহার্য।

এলাকাবাসী তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।